Thursday, April 9, 2026
Homeআন্তর্জাতিকট্রাম্পের দাবি: ইরানের বিরুদ্ধে ‘অনেকভাবে জয়ী’ যুক্তরাষ্ট্র, তবে যুদ্ধ এখনো শেষ নয়!

ট্রাম্পের দাবি: ইরানের বিরুদ্ধে ‘অনেকভাবে জয়ী’ যুক্তরাষ্ট্র, তবে যুদ্ধ এখনো শেষ নয়!

যুক্তরাষ্ট্র ইরানে ‘অনেকভাবে জয়ী’, তবে ‘যথেষ্ট নয়’: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই ‘অনেকভাবে জয়ী হয়েছে’, তবে তা এখনো ‘যথেষ্ট নয়’— এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, চলমান সামরিক অভিযান খুব শিগগিরই শেষ হতে পারে, যদিও এটি এই সপ্তাহে শেষ হচ্ছে না।

বিভিন্ন সংবাদমাধ্যমে সাক্ষাৎকার, রিপাবলিকান সম্মেলনে বক্তৃতা এবং প্রেস ব্রিফিংয়ে ইরান নিয়ে মন্তব্য করতে দেখা গেছে ট্রাম্পকে।

এ পর্যন্ত তিনি অপারেশন ‘এপিক ফিউরি’ নামে পরিচিত ইরান অভিযানের বিস্তারিত পরিকল্পনা প্রকাশ করেননি। তবে সামরিক দৃষ্টিকোণ থেকে পরিস্থিতির অগ্রগতিতে তিনি সন্তুষ্ট বলে জানান। ট্রাম্প বলেন,
“আমাদের ইসরাইলি অংশীদারদের সঙ্গে আমরা শত্রুকে চূর্ণ করছি প্রযুক্তিগত দক্ষতা ও সামরিক শক্তির এক অভাবনীয় প্রদর্শনের মাধ্যমে।”

ট্রাম্পের দাবি: ইরানের বিরুদ্ধে ‘অনেকভাবে জয়ী’ যুক্তরাষ্ট্র, তবে যুদ্ধ এখনো শেষ নয়

ট্রাম্পের দাবি: ইরানের বিরুদ্ধে ‘অনেকভাবে জয়ী’ যুক্তরাষ্ট্র, তবে যুদ্ধ এখনো শেষ নয়!

শিগগির শেষ হবে’, তবে এই সপ্তাহে নয়

মার্কিন সেনাবাহিনীর অভিযান কতদিন চলবে— এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, অভিযান খুব শিগগিরই শেষ হতে পারে।

তিনি বলেন,
“আমি মনে করি খুব শিগগিরই। ইরানের যা কিছু ছিল, তাদের নেতৃত্বসহ অনেক কিছুই শেষ হয়ে গেছে।”

তিনি আরও বলেন,
“যাকে আয়াতুল্লাহর স্থলাভিষিক্ত বলা হচ্ছে, বেশিরভাগ মানুষ তার নামই শোনেনি।”


‘অনেকভাবে জয়ী হয়েছি, তবে যথেষ্ট নয়’

ফ্লোরিডায় সাংবাদিকদের সামনে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই অনেক ক্ষেত্রে জয়লাভ করেছে।

তার ভাষায়,
“আমরা একটি ছোট্ট অভিযান চালিয়েছি, কারণ কিছু খারাপ জিনিস সরিয়ে ফেলতে আমাদের তা করতে হয়েছে। এরপর দেখবেন এটি খুব স্বল্পমেয়াদি অভিযান হবে। আমরা অনেকভাবে ইতোমধ্যেই জয়ী হয়েছি, কিন্তু যথেষ্ট নয়।”

তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র চূড়ান্ত বিজয় অর্জনের দিকে এগিয়ে যাচ্ছে।


সোলাইমানি হত্যার প্রসঙ্গ

ট্রাম্প তার প্রথম মেয়াদের সময় ইরানের শীর্ষ সামরিক কমান্ডার কাসেম সোলাইমানিকে হত্যার ঘটনাও উল্লেখ করেন।

তিনি বলেন,
“সে বেঁচে থাকলে তারা আরও অনেক বেশি সক্ষম হতে পারত। কিন্তু আমরা প্রথমেই তাকে সরিয়ে দিয়েছিলাম।”


ইরানে নেতৃত্ব পরিবর্তনের ইঙ্গিত


ইরানে নেতৃত্ব পরিবর্তনের বিষয়েও আগে মন্তব্য করেছিলেন ট্রাম্প। তবে নতুন নেতৃত্ব হিসেবে কাকে ক্ষমতায় দেখতে চান, সে বিষয়ে তিনি স্পষ্ট কিছু বলেননি।

ট্রাম্প বলেন,
“এখন কেউই ধারণা করতে পারছে না, দেশটিতে কারা নেতৃত্বে আসছে।”

কমেছে তেলের দাম

ট্রাম্পের মন্তব্যের পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম কিছুটা কমেছে।

মঙ্গলবার এশিয়ার বাজারে লেনদেনে ব্রেন্ট ক্রুড তেলের দাম প্রায় ৮.৫ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯২.৫০ ডলার হয়েছে। অন্যদিকে মার্কিন বাণিজ্যিক তেলের দাম প্রায় ৯ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮৮.৮০ ডলার হয়েছে।

তবে সংঘাত শুরুর তুলনায় এখনো তেলের দাম প্রায় ৩০ শতাংশ বেশি রয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments